বাংলাদেশের খবর

আপডেট : ০৮ October ২০১৯

চকরিয়ায় প্রতিমা বিসর্জন অনুষ্ঠান দেখতে গিয়ে পানিতে ডুবে ছাত্র নিখোঁজ

কক্সবাজার ম্যাপ


কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীর চরে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান দেখতে গিয়ে বন্ধুদের সাথে খেলার সময় নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে জেএসসি পরিক্ষার্থী বিশাল। মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে ওই স্কুল ছাত্রকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল হাসান বলেন, নিখোঁজ ছাত্রের নাম আওরঙ্গজেব বিশাল (১৪) বলে জানা গেছে। সে ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দিগরপানখালী গ্রামের আলমগীর কবিরের ছেলে ও চকরিয়া ইন্টারন্যাশনাল স্কুল থেকে এবারের জেএসসি পরিক্ষার্থী।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এখনো নিখোঁজ নাকি মারা গেছে বলা যাচ্ছেনা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১