বাংলাদেশের খবর

আপডেট : ০৯ October ২০১৯

মাহি প্রসঙ্গে জায়েদ খান


চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, নায়িকা মাহিয়া মাহির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়ক জায়েদ খান। তবে বিষয়টি নিয়ে কখনোই মিডিয়াতে মুখ খোলেননি তাদের দুজনের কেউই। সম্প্রতি বিষয়টিকে গুঞ্জন বলে দাবি করেছেন জায়েদ খান।

জায়েদ খান বলেন, আসলে দেখেন একজন আর্টিস্টের সঙ্গে কাজ করতে গেলে অনেক ধরনেরই কথা শোনা যায়। আর সেসব কথা কানে নিলে তো আর কাজ করা যাবে না। আমাদের আগেও অনেক সিনিয়র শিল্পীদের নিয়ে এমন অনেক কথাই শোনা গিয়েছে।

জায়েদ খান আরো বলেন, এর আগেও নায়িকা পপিকে আমার সঙ্গে জড়িয়ে নানা কথা ছড়িয়েছে। এমনো শুনেছি আমি নাকি পপিকে বিয়েও করেছি। আমি বুঝি না মানুষ কেন বোঝে না একজন মেয়ে যার বিয়ে হয়েছে, স্বামী আছে তার সঙ্গে আমি কেন প্রেম করব?

এদিকে আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আর নির্বাচনকে কেন্দ্র করে তাইতো চলচ্চিত্র পাড়ায় বেশ উৎসবের আমেজ। এবারের নির্বাচনে গতবারের মতো একই প্যানেল থেকে নির্বাচন করছেন মিশা-জায়েদ। বরাবরের মতই আছেন সিনিয়র শিল্পীরা।

মিশা-জায়েদ প্যানেলকে শিল্পীরা কেন ভোট দেবে জানতে চাইলে জায়েদ খান বলেন, আমার দুই বছরে কী করেছি তা শিল্পীরা দেখেছেন। আসলে পর্দায় সুপারস্টার হওয়া যায় ঠিকই তবে সেটা দর্শকদের জন্য। আর শিল্পী সমিতির একজন ভালো নেতা হতে হলে এফডিসির শিল্পীদের পাশে থাকতে হবে। যা আমি গত দুই বছর কেন, এর আগে থেকেই নানাভাবে করে আসছি।

সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচনের শুরু থেকেই মিশা-জায়েদ ও মৌসুমী-তায়েব প্যানেলের নাম শোনা যাচ্ছিল। দুই প্যানেল থেকে মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত মৌসুমী-তায়েব প্যানেলের শুধু মৌসুমী স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন। তাছাড়া সহ-সভাপতি পদে নানা শাহ, সাধারণ সম্পাদক পদে ইলিয়াস কোবরা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাঙ্কু পাঞ্জা স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শিল্পী সমিতির নির্বাচন করতে যাচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। কিন্তু হুট করেই অভিযোগ উঠেছে যে, তাকে নির্বাচন থেকে সরে যেতে ওপর মহল থেকে চাপ দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে জায়েদ খান বলেন, শিল্পীরা স্বাধীন। আর ওপর মহল কী বা কারা সেটি তাদের একটু তাদের বলতে বলুন। আসলে এসবই ভিত্তিহীন কথা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১