বাংলাদেশের খবর

আপডেট : ১২ October ২০১৯

সাপ খেলা দেখাতে গিয়ে মৃত্যু


দিনাজপুরের হাকিমপুরে সাপ খেলা দেখাতে গিয়ে সাপের ছোবলে মুসা মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার খট্টামাধবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, আবুল কালামের ছেলে মুসা মিয়া নিজ বাড়ী থেকে একটি বিষধর সাপ ধরে। পরে সে সাপটিকে বস্তার মধ্যে করে ডাঙ্গাপাড়া বাজারে খেলা দেখার জন্য নিয়ে যায়। এ সময় বস্তা থেকে সাপটি বের করার সময় তাকে কামড় দেয়। প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে রাতে দিনাজপুরে নিয়ে যাওয়ার পথে মুসা মিয়া মারা যায়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১