বাংলাদেশের খবর

আপডেট : ১২ October ২০১৯

আবরার হত্যায় এজাহারভুক্ত আসামি মোয়াজ গ্রেপ্তার


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক আসামির নাম মোয়াজ আবু হুরায়রা (২০)।সে বুয়েটের ইইই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র।

আজ বেলা ১১টার দিকে উত্তরার ১৪নং সেক্টর এলাকা থেকে মোয়াজকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল ।

উল্লেখ্য, গত রোববার দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বাবা মো. বরকত উল্লাহ চকবাজার থানায় লিখিত অভিযোগ করলে একটি হত্যা মামলা রুজু হয়।

মোয়াজ আবু হুরায়রাকে গ্রেপ্তারের মধ্যদিয়ে এ ঘটনা এ পর্যন্ত ১৯জনকে গ্রেপ্তার করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১