আপডেট : ১৩ October ২০১৯
মঞ্চ অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক এশা ইউসুফ বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় ব্যান্ড ক্যাকটাসের গায়ক সাকি ব্যানার্জীকে। গত শুক্রবার সন্ধ্যায় কলকাতার ম্যারিয়ট হোটেলে পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন করা হয়। গতকাল শনিবার কলকাতা থেকে এশা ইউসুফ বলেন, ‘পারিবারিকভাবে ছোট পরিসরে এই আয়োজন করা হয়। বাবা-মা ভীষণ খুশি। আগামীকাল রোববার ঢাকায় ফিরব। ফিরে সবার সঙ্গে শেয়ার করব।’ এশা ইউসুফ জানান, বাবা-মা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ-শিমুল ইউসুফ ছাড়াও এ আয়োজনে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নৃত্যশিল্পী মিনু হক, রবীন্দ্রসংগীতশিল্পী ফারহিন খান জয়িতা, মঞ্চ অভিনেতা মোস্তাফিজ শাহীনসহ দুই পরিবারের সদস্যরা। সাকি ব্যানার্জী কলকাতার সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনেও তার বিচরণ দেখা যায়। ২০১৮ সালে সেলিম আল দীনের ‘পুত্র’ নাটকটি মঞ্চে নিয়ে আসে ঢাকা থিয়েটার। তখন মঞ্চনাটকে সংগীতায়োজন করেন সাকি। অনলাইন প্ল্যাটফর্ম বায়োস্কোপের ‘গার্ডেন গেম’-এর সংগীতায়োজন করেছেন তিনি। পপি ও রিয়াজ অভিনীত এই ওয়েব সিরিজ দর্শকদের মনোযোগ কাড়তে সক্ষম হয়। ৯ অক্টোবর অনলাইনে মুক্তি পাওয়া ‘বিউটি অ্যান্ড দ্য বুলেট’-এর ‘থিম সং’ দিয়ে আবারো আলোচনার চলে আসেন সাকি। এখানে তিনি নিজেই গান গেয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১