বাংলাদেশের খবর

আপডেট : ১৩ October ২০১৯

কমলগঞ্জে অবৈধভাবে বালু তোলায় ৫০ হাজার টাকা জরিমানা


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাঁও এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রামমাণ আদালত। আজ রোববার সকাল ১০টায়  এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন চৌধুরী।

তিনি বলেন,‘ বালু উত্তোলনের খবর পেয়ে রোববার সকালে কোনাগাঁও এলাকায় এ অভিযান চালাই। বালু উত্তোলনকারী আবুল কালামকে ২০১০/১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান হয়েছে। এ সময় একটি পিকআপও আটক করা হয়।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১