বাংলাদেশের খবর

আপডেট : ১৪ October ২০১৯

পুতুলের ‘চোখের কোণে জল’


সংগীতশিল্পী পুতুলের একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে। কথাপ্রধান গান করতে চেষ্টা করেন সবসময়ই। গানের পাশাপাশি মাঝে মাঝে তাকে বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনাতেও দেখা যায়। লেখালেখিতেও রয়েছে তার বেশ সুনাম।

সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিলেন পুতুল। ‘চোখের কোণে জল’ শিরোনামের গানটির কথা লিখেছেন সাংবাদিক মাহতাব হোসেন। সুর-সংগীতায়োজন করেছেন রাজন সাহা। এবারই প্রথম পুতুল রাজন সাহার সুর-সংগীতে গান গাইলেন।

গানটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে পুতুল বলেন, ‘অনেক দিনের ইচ্ছে ছিল রাজন দা’র সুরে গান গাওয়ার। অবশেষে গতকাল রোববার সেই ইচ্ছেটা পূরণ হলো আমার। গানের কথাও এককথায় অসাধারণ। মন ছুঁয়ে গেছে। রাজন দা’র গুছিয়ে কাজ করার সুদূরপ্রসারী পরিকল্পনা আমার ভীষণ ভালো লেগেছে। মনোমুগ্ধকর কাব্যিক গীতি কবিতা আর মনের মতো সুর, সব মিলিয়ে একটি দুর্দান্ত গান হয়েছে। আমি খুবই আশাবাদী গানটি নিয়ে।’

এই গান ছাড়াও পুতুল এরই মধ্যে আরো নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন। গান দুটি হচ্ছে ‘ঝুম বৃষ্টিতে’ এবং ‘কফির চুমুকে’। গানগুলো লিখেছেন কণা চৌধুরী। আমিরুল ইসলাম তামিম গানগুলোর সুর করেছেন এবং সংগীতায়োজন করেছেন শান। প্রসঙ্গত, চোখের কোণে জল গানটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১