বাংলাদেশের খবর

আপডেট : ১৪ October ২০১৯

সাঁথিয়ায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন, টুটুল সভাপতি উকিল সাধারণ সম্পাদক


ব্যাপক উৎসাহ উদ্দীপনাসহ জাকজমকপূর্ণভাবে পায়রা অবমুক্ত করে পাবনার সাঁথিয়া উপজেলা যুবলীগের দীর্ঘ ১৭ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে সাঁথিয়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ভিপির সভাপতিত্বে প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড, শামসুল হক টুকু এমপির নতুন দৃষ্টান্তের মাধ্যমে ডোপ টেস্ট করে কমিটি গঠন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড, শামসুল হক টুকু এমপি বলেন , সারাদেশের মধ্যে সাঁথিয়া যুবলীগে সম্মেলন হচ্ছে ব্যতিক্রম। সম্মেলনের আগেই সকল প্রার্থীদেরকে ডোপ টেস্ট করানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদকমুক্ত সংগঠন উপহার দিতেই ডোপ টেষ্ট করা হয়েছে।

তিনি আরো বলেন, যুবসমাজ ছাড়া জামায়াত বিএনপিকে প্রতিরোধ করা সম্ভব নয়। পরে দ্বিতীয় অধিবেশনে যুবলীগের কমিটির নির্বাচনে আশরাফুজ্জান টুটুলকে সভাপতি ও মিজানুর রহমান উকিলকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১