বাংলাদেশের খবর

আপডেট : ১৫ October ২০১৯

সখীপুরে আড়াই হাজার ইয়াবাসহ আটক ১


টাঙ্গাইলের সখীপুরে আড়াই হাজার পিস ইয়াবাসহ কবির বিশ্বাস উকিল (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে উপজেলার বোয়ালী বাজার থেকে তাকে আটক করা হয়।

কবির বিশ্বাস রাজশাহীর গোদাবাড়ী উপজেলার মহিশালবাড়ী এলাকার মৃত নিয়াজ উদ্দিনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার (উত্তর) ওসি সাজ্জাদ হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কবির বিশ্বাসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১