বাংলাদেশের খবর

আপডেট : ১৬ October ২০১৯

চলমান অভিযানে সকলের সহযোগিতা চাই : দুদক কমিশনার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে দুদক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম ছবি : বাংলাদেশের খবর


বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেছেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে শেখ হাসিনার দূর্নীতি বিরোধী চলমান অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা সকলে মিলে একটি দুর্নীতি মুক্ত দেশ, সমাজ ও রাষ্ট্র গঠন করতে পারবো।”

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে দুদক আয়োজিত সরকারি দপ্তরের সেবা পেতে হয়রানি বা দুর্নীতির অভিযোগ সংক্রান্ত গণ শুনানির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “দুদক নিজেদের কর্মকর্তাদের দেশ-বিদেশে প্রশিক্ষনের মাধ্যমে অনেক ক্ষেত্রেই এখন সক্ষমতা অর্জন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় চেষ্টা চালিয়ে যাচ্ছে দুদক, তবে এ চেষ্টা তখনি সফল হবে যখন জনগণ বলবে সব কিছু ঠিকঠাকভাবে চলছে, কোথাও দুর্নীতি হচ্ছেনা।”

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মোখলেছুর রাহমান। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ কামরুজ্জামান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমূখ।

পরে জেলা প্রশাসকের সঞ্চালনায় গণ শুনানীতে অংশ নেন ভুক্তভোগীরা। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দ্রুত সমস্যার সমাধান করার নির্দেশনা দেন দুদক কমিশনার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১