আপডেট : ১৭ October ২০১৯
টাকার অভাবে মেডিকেলে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে হাজীগঞ্জের পূর্ব বড়কুল ইউনিয়নের পান্না আক্তারের। বিষয়টি ফেসবুকে দিয়ে মানবিক সহায়তা চেয়েছে পান্না আক্তারের শিক্ষকেরা। পান্না আক্তার ২০১৯ সালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ বিজ্ঞান বিভাগ থেকে পাশ করে। সে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৬৭২তম স্থান লাভ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ার গৌরব অর্জন করে। রায়চো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ছাত্রী পান্না আক্তারের বাবা মো. দুলাল একজন রিক্সা চালক। মা কোহিনূর বেগম অন্যের বাসায় কাজ করে। ৩ বোনের মধ্যে পান্না সবার ছোট। তার অদম্য ইচ্ছা এবং শিক্ষকদের সহযোগিতায় মেধাবী ছাত্রী পান্না মেডিকেলে পড়ার সুযোগ পান। কিন্তু মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও টাকার অভাবে তার ভর্তির সুযোগ বন্ধ হওয়ার পথে। তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম পান্নার বাবা দুলাল রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। মেয়েকে লেখাপড়া চালিয়ে নেওয়ার ন্যুন্যতম সামর্থ্য তার পরিবারের নেই।। এমন পরিস্থিতি স্থানীয় সাংসদ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ বিত্তবানদের কাছে একটি মেধাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন পান্না আক্তারের শিক্ষকেরা। উল্লেখ্য, মেধাবী শিক্ষার্থী পান্না আক্তার উচ্চ মাধ্যমিক পড়াশোনার সব খরচ বহন করেছে জেলা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। তার কোচিং চলাকালীন সময়ের সম্পূর্ণ খরচ বহন করেছিল একই কলেজের সহকারী অধ্যাপক বেলাল ও তার স্ত্রী সহকারী অধ্যাপক বিলকিছ বেগম। এ বিষয়ে রায়চোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা বলেন, মেয়েটি আমাদের গ্রামের সন্তান। এক সময় আমাদের স্কুলে প্রাইমারি লেভেল শেষ করেছে। তার কৃতিত্বে আমরা আনন্দিত কিন্তু তার বাবা একজন নিরীহ লোক এবং খুবই গরীব। রিকশা চালিয়ে জীবীকাহ নির্বাহ করে। বিত্তবানদের সহযোগিতায় মেয়েটি যদি উচ্চতর ডিগ্রি লাভ করতে পারে এজন্য আমরা বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছি। তিনি বলেন, ০১৮৩১-৪০১২৭২ যোগাযোগ করে আর্থিক সহায়তা দেওয়া যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১