আপডেট : ১৮ October ২০১৯
ময়মনসিংহের গফরগাঁওয়ে ডিবি’ পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আন্তজেলা ডাকাত দলের সদস্য আব্দুল মোতালেব (৪৫) নিহত হয়েছেন সংবাদে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ কেেছ এলাকাবাসী। এ ছাড়াও উপজেলার সর্বত্রই মানুষকে আনন্দ উল্লাস করতে দেখাগেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কে এ ঘটনাটি ঘটেছে। নিহত দুধর্ষ ডাকাত আব্দুল মোতালেব জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর ছয়আনি এলাকার বাসীন্দা কেটু শেখের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ জানান সড়কে ডাকাতির প্রস্তুুতির খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালাতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুঁড়লে পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। একপর্যায় তারা পিছু হটে ও পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বন্দুক যুদ্ধে ডাকাত দলের গুলিতে গুরুতর আহত হয়েছেন গোয়েন্দা পুলিশ ডিবির এস আই আক্রাম হোসেন। এসময় গুলিবিদ্ধ অবস্থায় মোতালেবকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মোতালেব ডাকাতের বিরুদ্ধে গফরগাঁও ও ত্রিশাল থানায় পাঁচটি ডাকাতির মামলা ছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১