বাংলাদেশের খবর

আপডেট : ১৯ October ২০১৯

কালুখালীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


রাজবাড়ী জেলার কালুখালীতে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের পাশে গড়িয়ানা নামক স্থান থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার বিবরণে অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সহিদুল ইসলাম জানান, আজ শনিবার সকাল ৮ টা ৩০ মিনিটের দিকে স্থানীয় লোকজন হাইওয়ে সড়কের পাশে মৃত অবস্থায় যুবকের লাশ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশটির সুরত হাল রিপোর্ট করে রাজবাড়ী মর্গে পাঠায়।

পুলিশের ধারনা লাশটিকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা ফেলে রেখে গেছে। মৃত্যুর কারণ জানার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১