আপডেট : ২০ October ২০১৯
বান্দরবানের লামা উপজেলার ২নং সদর ইউনিয়নের দুর্গম চিউনী খাল পাড়া এলাকায় এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে নিজ বাড়িতে হত্যা করে। ভোরে নামাজ পড়তে উঠে পরিবারের লোকজন জবাই করা লাশ দেখতে পেয়ে লামা থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেয়। হত্যার শিকার মহিলা গোলাপী বেগম (৪৮) সদর ইউনিয়নের চিউনী খাল পাড়ার মো. শাহজাহানের স্ত্রী। খুনের কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন মহিলা হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১