আপডেট : ২০ October ২০১৯
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার নিমতলায় এলাকায় মো. আবু তাহের (৪২) ও তার মেয়ে বিবি ফাতেমাকে (৪) জবাই করে হত্যার পেছনে নিহতের স্ত্রী হাছিনা আক্তারের পরকিয়া প্রেমকে কারণ হিসেবে সন্দেহ করছেন এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ধারণা করছে, পরকিয়ার কারণে পারিবারিক কলহের জেরে স্ত্রী হাছিনা আক্তার পরিকল্পিতভাবে তার স্বামী ও শিশু সন্তানকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের পর পুলিশ নিহত আবু তাহেরের স্ত্রী হাছিনা আক্তার ও শ্যালিকা নাসিমা আক্তারসহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আটক হাছিনা আক্তার নোয়াখালী জেলার চরপার্বতী এলাকার মো মোস্তফার মেয়ে। এর আগে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বন্দর থানা পুলিশ এলাকার শাহ আলম ভবন নামের একটি বাসা থেকে মো. আবু তাহের এবং তার মেয়ে বিবি ফাতেমার গলাকাটা লাশ উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরিও উদ্ধার করা হয়েছে। যদিও স্ত্রী হাছিনার দাবি ঘটনার দিন সকালে কর্মস্থল থেকে ৯টার দিকে ফিরে এসে লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, ঘটনার তিনদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয়েছে। স্ত্রী হাছিনা আক্তারের পরনের একটি শাড়িকে ঘিরে স্বামী আবু তাহেরের মনে সন্দেহ জাগে। এই শাড়ি কে দিয়েছে, কেন দিয়েছে এসব নিয়ে ঝগড়া হয় বলে প্রতিবেশীরা বলেছে। জিজ্ঞাসাবাদে আবু তাহেরের স্ত্রী হাছিনা আক্তার একেকবার একেকরকম কথা বলছেন বলে জানায় পুলিশ। সিএমপির বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. কামরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবেই এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হয়েছি। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে এর সাথে বাইরের কেউ জড়িত কিনা তা তদন্ত করছি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১