বাংলাদেশের খবর

আপডেট : ২০ October ২০১৯

মৌলভীবাজারে ছিনতাই চক্রের ৬জন সদস্য আটক

মৌলভীবাজারে ছিনতাইকারী চক্রের ৬জন সদস্যকে আটক করে মডেল থানা পুলিশ। ছবি : বাংলাদেশের খবর


মৌলভীবাজারে ছিনতাইকারী চক্রের ৬জন সদস্যকে রোববার বিভিন্ন স্থানে অভিযান আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন- শহরের গোবিন্দশ্রী এলাকার তৈয়ব উল্যাহর ছেলে মো. দুলাল (২৬), সদর উপজেলার জগন্নাথপুর এলাকার বশির মিয়ার ছেলে মো. জাবেদ (২৩), কমলগঞ্জের বাহুলপুর এলাকার শওকত আলী (২০), রাজনগরের ইলাশপুর এলাকার আল আমিন মিয়া (২২) সদরের জগন্নথপুর এলাকার বশির মিয়ার ছেলে জামাল হোসেন (৩০) ও সদরের বিন্দাবনপুর এলাকার গোপল দাসের ছেলে দিলিপ দাশ (২৬)।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এই চক্র ছিনতাইয়ের ফাঁদ হিসেবে ব্যবহার করত। এমনকি এই গ্যাংয়ের সরাসরি লিডিংদেন দুই ভাই। একপর্যায়ে ফটোগ্রাফার রিপন পাল (১৯)কে ফটোসেশনের নামে বিভিন্ন পথে ঘুরাফেরা করতে থাকে ওই গ্যাং। গত ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে সিএনজিতে করে কমলগঞ্জের আহমদনগর এলাকার নির্জন স্থানে ফটোগ্রাফারের হাত, পা, মুখ, বেঁধে মারধর করে। এসময় রিপনের ব্যাগে থাকা লক্ষাধিক টাকার মূল্যের ক্যান্ন সিক্স হান্ডেড ডি মডেলের ক্যামেরা, ১৬ হাজার টাকার অপ্পো এ-থ্রিসেভেন মডেলের মোবাইল ফোন, মানিব্যাগসহ অর্ধলক্ষাধিক টাকা মূল্যমানের জিনিস ছিনতাই করে ওই গ্যাং সদস্যরা।
মাসখানেক পর ফটোগ্রাফার রিপন পাল হারানো ক্যামেরা ফেইসবুকে বিক্রির বিজ্ঞাপনে দেখতে পান। সার্বিক ঘটনার বিবরণ দিয়ে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

মৌলভীবাজার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলমগির হোসেন বলেন,“এই গ্যাং এর মধ্যে একই পরিবারের দুই ভাই আছেন। তারা এর আগে ও বিভিন্ন সময় এই ধরণের ঘটনার সাথে জড়িত। পুলিশ অভিযান চালিয়ে ক্যামেরা, মোবাইল, যাবাতীয় মালামাল, সিএনজি, টমটমসহ ৬ জনকে আটক করেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে”।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১