আপডেট : ২১ October ২০১৯
মাদারীপুরের কালকিনিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ কাইয়ুম মৃধা (২৪)কে আটক করেছে র্যাব। সে কালকিনি উপজেলার ইছাগুড়া গ্রামের মোঃ নান্না মৃধার ছেলে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে রোববার রাতে মাদারীপুরের কালকিনি থানাধীন ঝাউতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মোঃ কাইয়ুম মৃধাকে ইয়াবাসহ হাতে নাতে আটক করে। আটককৃত আসামীর নিকট হতে ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১০০০ টাকা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ও ০১টি সীমকার্ড উদ্ধার করেন। সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। পরে তাকে ইয়াবাসহ মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১