আপডেট : ২৩ October ২০১৯
কুলাউড়া উপজেলার ভাটেরা ও মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী স্থানে ট্রেনে কাটা পড়ে সজল মৃধা (৩৫) নামক এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। রেলওয়ে সুত্রে জানা যায়, আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি ভাটেরা ও মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী মোমিনছড়া চা বাগান এলাকা অতিক্রমকালে ট্রেনের নিচে কাটা পড়ে সজল মৃধা ঘটনাস্থলেই মারা যান। নিহত সজল ভাটেরা চা বাগানের কান্ত মৃধার ছেলে। রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাজিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ায় এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১