বাংলাদেশের খবর

আপডেট : ২৪ October ২০১৯

নতুন বিজ্ঞাপনে তাসনুভা তিশা


প্রথমবারের মতো একটি টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণ করল বিখ্যাত কফি ব্র্যান্ড ‘রয়েল ক্যাফে’। স্ক্যানসন পিআরের মাধ্যমে কালারবার ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। এটি নির্মাণ করেছেন জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা ফাহাদ খান।

ইতোমধ্যে বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে। বিজ্ঞাপনটিতে মডেল হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা, নৃত্যশিল্পী রিদি শেখ, র্যাম্প মডেল ইমরান খান, মডেল সোহানা অলিভাসহ আরো অনেকে।

প্রয়াস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান প্রয়াস ইন্টারন্যাশনাল লিমিটেডের বিখ্যাত কফি ব্র্যান্ড ‘রয়েল ক্যাফে’। ২০১৫ সাল থেকে কফি ব্র্যান্ডটি সুনামের সঙ্গে ব্যবসা করছে। শুরু থেকেই ব্র্যান্ডটি মিনি প্যাক, জার এবং প্যাকেটজাত দ্রব্যের মাধ্যমে পণ্য বাজারজাত করে আসছে। এখন পর্যন্ত রয়েল ক্যাফের প্রায় সাতটিরও বেশি ব্র্যান্ড রয়েছে। গুণগত মানের স্বাস্থ্যসম্মত পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই বিখ্যাত কফি ব্র্যান্ড রয়েল ক্যাফের মূল লক্ষ্য।

তাসনুভা তিশা বলেন, চমৎকার একটি বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছি। আমার মনে হয় সবার ভালো লাগবে।

প্রয়াস গ্রুপ চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার বলেন, দেশ থেকে বেকারত্ব এবং দারিদ্র্য দূর করার অংশ হিসেবে আমার কফি ব্র্যান্ডটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমি আমার দেশের প্রায় ১৭ কোটি মানুষের কাছে গুণগত মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।

এ প্রসঙ্গে বিজ্ঞাপন নির্মাতা ফাহাদ খান বলেন, আমি প্রতিটি বিজ্ঞাপন নির্মাণের আগে সেটির গুণগত মান ও সুনামের দিক দেখি। তারপর নতুন কোনো বিজ্ঞাপনের কাজ হাতে নিই। রয়েল ক্যাফের সুনামের দিক বিবেচনা করে একটি ভিন্নমাত্রার গল্পের ওপর নির্মিত হয়েছে এই বিজ্ঞাপনটি। আশা করি, সব কফিপ্রেমী ও দর্শকের কাছেও একটি উপভোগ্য বিজ্ঞাপনচিত্র হিসেবে ধরা দেবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১