বাংলাদেশের খবর

আপডেট : ২৪ October ২০১৯

ভোলার ঘটনায় পৃথক মামলায় ৫ জন ৩ দিনের রিমান্ডে


ভোলার বোরহানউদ্দিনের আলোচিত ফেসবুক ম্যাসেঞ্জারে নবী করিম (সা:) কে কটূক্তির অভিযোগে ডিজিটাল আইনে দায়ের করা মামলায়  আটক বিপ্লব চন্দ্র শুভ, শরীফ শাকিল ও ঈমনকে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়াও পুলিশ জনতা সংঘর্ষের ঘটনার মামলায়  আটক আরিফ ও সজীব নামের দুই যুবককে ও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত  । 

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, আজ বৃহস্পতিবার সকালে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হকের আদালতে পৃথক পৃথক মামলায় পুলিশ তাদের হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।  আদালত দুই মামলায় ৫ জনকে  ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, পুলিশের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে আরিফ ও সজীবকে গতকাল বুধবার সন্ধ্যায় বোরহানউদ্দিন পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে সকালে আদালতে প্রেরন করে পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করে ।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার আরো জানান  আমরা এখন ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, পুলিশের উপর হামলার মামলায় আটক আরিফ (২০) উপজেলার কুতুবা গ্রামের আকবর হাওলাদারের পুত্র এবং সজিব একই এলঅকার মুনফ চৌকিদারের ছেলে।। 

ভোলা সদর আদালতের কোর্ট ইনসপেক্টর রথীন্দ্র নাথ বিশ্বাস জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় বিপ্লব চন্দ্র শুভ, শরীফ ওরফে শাকিল ও ঈমনকে ৩দিনের এবং পুলিশের উপর হামলা মামলায় আরিফ ও সজীবকে ৩ দিনের রিমান্ডে দেয় আদালত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১