বাংলাদেশের খবর

আপডেট : ২৪ October ২০১৯

লক্ষ্মীপুরে মেঘনায় অভিযানে ১০ জেলে আটক, কারেন্ট জাল উদ্ধার


লক্ষ্মীপুরের মেঘনা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরার সময় কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ১০ জেলেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। আটককৃত মাছের বাজার মূল্য ১ লাখ টাকা বলে মৎস্য কর্মকর্তারা জানান।

আটক জেলেরা হলেন- মো. জহির হাওলাদার, রিয়াজ খান, মো. বাবুল মুতাই, মিন্টু মুতাই, মো: সফিক, স্বপন মৃধা, আজিজ  হাওলাদার, অলি আমিন, আলী হোসেন ও  মোহাম্মদ আলী।

জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যা সাংবাদিকদের জানান, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযানে মেঘনা নদী থেকে ইলিশ মাছ ধরার সময় ১০ জেলেকে আটক করা হয়। এসময় একটি নৌকা ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ সময়ে কারেন্ট জাল ব্যবহার করে মেঘনা নদীতে মাছ শিকার করার অপরাধে ১০ জেলেকে ৪ হাজার টাকা করে মোট ৪০ হাজার জরিমানা আদায় করা হয়।

আটক জাল মজু চৌধুরী হাট এলাকায় প্রকাশ্যে পুঁড়িয়ে বিনষ্ট করা হয় এবং নৌকাটি স্থানীয়দের জিন্মায় রাখা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় নদীতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১