বাংলাদেশের খবর

আপডেট : ২৫ October ২০১৯

সুখবর দিলেন বাপ্পা-তানিয়া


বিয়ের এক বছর চার মাস পর সুখবর দিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী তানিয়া হোসাইন দম্পতি। তাদের ঘরে আসছে নতুন অতিথি। মা হতে চলছেন তানিয়া হোসাইন।

বাপ্পা মজুমদার বলেন, ‘আমাদের ঘরে নতুন অতিথি আসছে এই খুশির খবর সবাইকে জানাতে চাই। এর বেশি এখন আর কিছু জানাতে চাইছি না।’

২০১৮ সালের ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও অভিনেত্রী তানিয়া হোসাইন। তবে এটি ছিল দুজনেরই দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৮ সালে বাপ্পা অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনীকে ভালোবেসে বিয়ে করেছিলেন। আর ২০১০ সালে পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাসকে বিয়ে করেছিলেন তানিয়া হোসাইন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১