বাংলাদেশের খবর

আপডেট : ২৫ October ২০১৯

গৌরনদীতে অস্ত্র, গুলি ও ফেনডিডিলসহ আটক ১

গৌরনদী উপজেলার বয়সা গ্রাম থেকে ২টি আগ্নে অস্ত্র, ৬ রাউন্ড গুলি, খোসা ও বিপুল পরিমান মাদকদ্রব্যসহ মাদক কারবারি বেলায়েত মাতুব্বরকে আটক করে র‌্যাব-৮ ছবি : বাংলাদেশের খবর


বরিশালের গৌরনদী উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও ১২ মামলার আসামী বেলায়েত মাতুব্বরকে অস্ত্র ও ফেনসিডিলসহ আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে র‌্যাব-৮ এর সদস্যরা উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বয়সা গ্রামের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে বেলায়েতকে আটক করে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করেন।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বেলায়েত মাতুব্বরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় স্থানীয়দের উপস্থিতিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি, একটি ধারালো অস্ত্র ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত বেলায়েত মাতুব্বরের বিরুদ্ধে গৌরনদী, পার্শ্ববর্তী কালকিনি, ডাসারসহ বিভিন্ন থানায় ১২টি মাদক মামলা রয়েছে।

এঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি এ কে এম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে গৌরনদী থানায় অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১