বাংলাদেশের খবর

আপডেট : ২৬ October ২০১৯

গাইবান্ধায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত


“পুলিশের সঙ্গে কাজ করি মাদক, জঙ্গি, সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি এর আয়োজনে আজ শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে কেক কাটেন রংপুর বিভাগের এডিশনাল ডিআইজি মোঃ ইকবাল হোসেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটি সভাপতি এম আবদুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক সহ অন্যন্যরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১