বাংলাদেশের খবর

আপডেট : ২৬ October ২০১৯

শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক জঙ্গী সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় শেরপুর থানার আয়োজনে উপজেলা চত্ত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলায় এসে আলোচনা সভায় মিলিত হয়।

শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, উপজেলা ভাইচ চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খাতুন, শহর আওয়ামী লীগের সভাপতি মবকুল হোসেন, থানা আওয়ামী লীগেল সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, পুলিশিং কমিটির সভাপতি এ্যড. তোজাম্মেল হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১