আপডেট : ২৬ October ২০১৯
ফেনীর সোনাগাজীর নিহত মাদরাসা ছাত্রী নুসরাত জাহানের বাড়ির সামনে থেকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ওই ব্যক্তিকে আটক করে সোনাগাজী মডেল থানা-পুলিশ। অসংলগ্ন কথাবার্তা বলার কারণে নুসরাতের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয় বলে ফেনী জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানিয়েছেন। তিনি বলেন, রাতে সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ে নুসরাতের বাড়িতে যান জসিম উদ্দিন। কিন্তু তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। এ জন্য তাকে আটক করে থানায় নিয়ে যায়া হয়। তিনি আরও বলেন, জসিম উদ্দিন মেন্টাল ডিসঅর্ডার (অপ্রকৃতিস্থ) বলে তার ভাই জানিয়েছেন। তার ভাই চট্টগ্রাম থেকে এলে জসিমকে তুলে দেয়া হবে। আর অটোরিকশার চালককে নুসরাতের বড় ভাই ও স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় দেয়া হয়েছে। প্রসঙ্গত, ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ বৃহস্পতিবার নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে মামলার প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাসহ ১৬ জনের মৃত্যুদণ্ড দেয়া হয়। এ ছাড়া প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার পর থেকে দুর্বৃত্তরা নুসরাতের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নুসরাতের বাড়িতে পুলিশ পাহারাও জোরদার করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১