আপডেট : ২৬ October ২০১৯
ময়মনসিংহের ভালুকা ও কোতোয়ালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আজ শনিবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ রায়হান (৪৮) মোঃ সুলতান হোসেন (৪৩) এবং ০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও সরঞ্জামাদিসহ মোঃ গোলাম আম্বিয়া হারুন (৫৬) মোছাঃ ফরিয়া (২০) কে গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে জেলার ভালুকা বাসষ্ট্যান্ড থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শ্রী তপন চন্দ্র মজুমদার (২০)কে গ্রেপ্তার করা হয়। এসব পৃথক গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেন ডিবির এস আই আলাউদ্দিন বাদল, এস আই আব্দুল জলিল ও মঞ্জুরুল আলম। গ্রেপ্তারকৃত আসামীদের আজ শনিবার দুপুরে ময়মনসিংহের বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১