আপডেট : ২৬ October ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন “১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসায় আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি”। শনিবার বিকেল ৫টায় ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে শেখ রাসেলের ৫৫তম জন্মবাষির্কী উদযাপনে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,“আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যা করার পর যারা ক্ষমতায় এসেছিলেন তারা চেয়েছিলেন চিরকালের জন্য বাংলাদেশ একটি ভিক্ষুকের দেশ থাকুক। আমরা যেন ভিক্ষা করে দেশ পরিচালনা করি। কিন্তু জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেশটাকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। এখন আর কেউ বলতে পারে না বাংলাদেশ একটি ভিক্ষুকের দেশ”। দোহার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো. সম্রাট মোল্লার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সচিব কে.এম শহিদুল্লাহ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের দোহার উপজেলা সাধারণ সম্পাদক সুজন মাহ্মুদ খান, দোহার পৌরসভা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সহিদ বেপারী প্রম্খু।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১