বাংলাদেশের খবর

আপডেট : ২৬ October ২০১৯

দুর্নীতিবাজদের ছুড়ে ফেলে দেওয়া হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আওয়ামী লীগে দুর্নীতিবাজদের কোনো স্থান নেই। এখন ঘর থেকেই শাস্তি দেওয়া শুরু হয়েছে। দুর্নীতিবাজদের ছুড়ে ফেলা দেওয়া হবে।

আজ শুক্রবার কালিয়াকৈর উপজেলার মাঝুখান বিদ্যালয় মাঠে মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের এিবার্ষিক সস্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করে আর আওয়ামী লীগ সেই অর্থ দিয়ে জনস্বার্থে কাজ করছে।

তিনি বলেন, বিএনপির সময় আলোচিত ইয়াসমিন হত্যার কোনো বিচার হয়নি।আর আওয়ামী লীগের সময় নুসরাত হত্যার বিচার অল্প সময়ে হয়েছে।

অনুষ্ঠানে গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ, কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর, যুগ্ম আহবায়ক মোশারফ সিকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয় প্রমুখ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১