আপডেট : ২৭ October ২০১৯
নওগাঁর পতত্নীতলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিথী (১২) নামের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত আরো ৭ যাত্রী। নিহত বিথী উপজেলার বহিরামপুর এলাকার বেলাল হোসেনের মেয়ে। পত্নীতলা থানার অফিসার ইনর্চাজ (ওসি) পরিমল চক্রবর্তী জানান, নওগাঁ জেলা সদর থেকে ছেড়ে আসা কালিমি পরিবহনের(বগুড়া ব-৭৪৪২) একটি বাস নকুচা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ৭ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।
আজ রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সাপাহার-নজিপুর আঞ্চলিক মহাসড়কের নকুচা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১