বাংলাদেশের খবর

আপডেট : ২৮ October ২০১৯

মহেশখালীতে ঘুষের টাকাসহ ভূমি অফিসের সার্ভেয়ার আটক

দুদকের হাতে আটক সার্ভেয়ার মোঃ আবদুর রহমান ছবি : বাংলাদেশের খবর


আড়াই লাখ টাকা ঘুষের টাকা সহ দুদকের হাতে আটক হয়েছে কক্সবাজারের মহেশখালী উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার (বর্তমানে ভারপ্রাপ্ত কাননগো) মোঃ আবদুর রহমান।

আজ সোমবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে দুদকের অভিযানে তাকে আটক করা হয়।

দুদকের চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক মোঃ মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী ভুমি অফিসে অভিযান চালানো হয়েছে।

আটক সার্ভেয়ারের কাছ থেকে নগদ প্রায় আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১