আপডেট : ২৯ October ২০১৯
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের কুমিরা বাইপাস সড়কের বড় কুমিরা সেতু এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি তারা। পরে ঘটনাস্থল থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার এবং নিহতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে র্যাব। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, ছোট কুমিরা এলাকায় র্যাবের টহল দল ও আন্তজেলা ডাকাত দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ সময় একটি বিদেশি পিস্তলসহ দুটি অস্ত্র, ১২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে র্যাব-৭ এর টহল দল। নিহত ৩ ডাকাতের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। তাদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে বলে জানান র্যারবের এই কর্মকর্তা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১