আপডেট : ২৯ October ২০১৯
অস্থির সময় শেষ হচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের। ভারত সফরের ঠিক আগ মুহূর্তে ক্রিকেটারদের আন্দোলন, একাধিক ক্রিকেটারের সফরসঙ্গী হতে অনিশ্চয়তা, বিসিবি থেকে সাকিব আল হাসানকে কারণ দর্শানোর নোটিশ; এসব বিষয় নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল ক্রিকেটপাড়া। এরই মধ্যে দেশের ক্রিকেট ভক্তদের জন্য এসেছে নতুন এক দুঃসংবাদ। দেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন বলে সংবাদ প্রকাশ করেছে বেশকিছু গণমাধ্যম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেশকিছু সূত্রের বরাত দিয়ে এসব প্রতিবেদনে বলা হয়, আইসিসির নিয়ম অনুযায়ী, জুয়াড়ির দেওয়া প্রস্তাব বোর্ড বা সংস্থাটির দুর্নীতি দমন সংস্থা আকসুকে না জানানোয় ১৮ মাস পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন সাকিব আল হাসান। তবে এখন পর্যন্ত আইসিসি, বিসিবি বা সাকিব আল হাসানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি বা মন্তব্য পাওয়া যায়নি। তবে এই খবর ইতোমধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কোটি টাইগার ভক্তদের মেনে নিতে কষ্ট হচ্ছে এমন সংবাদ। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই সংবাদের যথার্থতা নিয়ে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১