বাংলাদেশের খবর

আপডেট : ২৯ October ২০১৯

গলায় রশি লাগিয়ে যুবককে হত্যার চেষ্টা

মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া শাকিল (২২) প্রতিনিধির পাঠানো ছবি


ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের চৌধুরী বাড়ীর সুপারি বাগানে শাকিল (২২) নামে এক যুবককে গলায় রশি লাগিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা । পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে। তার বাড়ী ভোলা সদরের আলিনগর ইউনিয়নে। সাচড়া ইউনিয়নে

গতকাল সোমবার রাত ১০টার দিকে ভোলা সদর উপজেলার এঘটনা ঘটে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান সোমবার রাত দশটার দিকে ভোলার আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মৃত আবু সুফিয়ানের ছেলে অটো চালক শাকিল (২২)। ভোলা খেয়াঘাট এলাকা থেকে কোমল পানীয় আরসি’র সাথে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে সাচড়া ইউনিয়নে নিয়ে আসে দুর্বৃত্তরা। তাকে মারার উদ্দেশ্যে ওই এলকার চৌধুরী বাড়ির নির্জন সুপারিরবাগানে শাকিলকে নিয়ে যায়। দুর্বৃত্তরা তার গলার রশি লাগানোর সময় শাকিলের চেতনা ফিরে আসে। এ সময় তার আর্ত চিৎকারে সুপারি বাগানের পাহারাদার স্থানীয় বাসিন্দা মান্নান গাজী এবং নুরনবী তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় সাংবাদকর্মীদের খবর দেয়। সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে থানায় খবর দিলে এস আই শফিকুল সঙ্গীয় ফোর্স এসে তাকে থানায় নিয়ে যায়

বোরহানউদ্দিন থানার ডিউটি অফিসার এএসআই বশির এবং উদ্বারকারী এসআই শফিকুল ইসলাম জানান, রাতেই শাকিলকে তার অভিভাবকদের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১