বাংলাদেশের খবর

আপডেট : ২৯ October ২০১৯

সিরাজগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। প্রতিনিধির পাঠানো ছবি


সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে হাটিকুমরুল-রংপুর মহাসড়কে হাটিকুমরুল নবরত্ম মন্দির সড়কের মাথায় তাদের আটক করে মঙ্গলবার দুপুরে ডাকাতি মামলায় তাদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, সিরাজঞ্জ সদর উপজেলার মালিগাতী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন ওরফে সাগর (৩৮), সলঙ্গা থানার লাঙ্গলমোড়া গ্রামের মোজদার আলীর ছেলে মোঃ সবুজ শেখ (২৭), রায়গঞ্জ উপজেলার রামকৃষ্ণ কোদলা গ্রামের সোনা মন্ডলের ছেলে মোঃ আক্তার হোসেন(৪৫), ও বগুড়ার শেরপুর উপজেলার আমিনপুর আশগ্রামের রফিকুল ইসলামের মোঃ রঞ্জু মিয়া(২৬)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ডাকাতির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হুমায়ন কবিরের নেতৃত্বে এস.আই মোঃ মোস্তাফিজার রহমান সঙ্গীয় এস.আই শরীফুল ইসলাম, এএসআই মিলন হোসেন, এএসআই আসাদুল হক, এএসআই নুরুল ইসলাম, এএসআই শামসুল হক নিয়মিত অভিযানের অংশহিসেবে হাটিকুমরুল -রংপুর মহাসড়কে হাটিকুমরুল নবরত্ম মন্দির সড়কের মাথায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৪ ডাকাতকে আটক করে।

সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হুমায়ন কবির বলেন, হাটিকুমরুল -রংপুর মহাসড়কে হাটিকুমরুল নবরত্ম মন্দির সড়কের মাথায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গাপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে ট্রাক ও দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। থানায় মামলা দায়ের হয়েছে। ডাকাতদলের অন্য সদস্যদের আটককের অভিযান অব্যহত রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১