বাংলাদেশের খবর

আপডেট : ৩১ October ২০১৯

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১ প্রতীকী ছবি


কক্সবাজারের চকরিয়া বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মো. আলমগীর (৪১) নামে এক গ্যারেজ কর্মচারীর মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার পৌরসভায় বাটাখালী ফুলতলা এলাকায় সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মো. আলমগীর আলমগীর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে পৌরশহরের ফুলতলা এলাকায় বসবাস করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী দুদু আলম বলেন, সকালে ফুলতলা এলাকায় সুলতান সওদাগরের টায়ার রিসোলিংয়ের কারখানায় একটি টায়ারে গ্র্যান্ডিং মেসিন দিয়ে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১