আপডেট : ০১ November ২০১৯
পাবনার চাটমোহরে পুকুর থেকে ফিরোজ প্রামনিক (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১ নভেম্বর) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক হলেন, উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দয়রামপুর গ্রামের আক্কাজ আলীর ছেলে। সে একাদশ শ্রেণীতে অধ্যায়রত। খবর পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার (চাটমোহর) সার্কেল সজীব শাহরিন ও থানার অফিসার ইনচার্জ সেখ নাসীর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ বলছেন, নিহত যুবকের শরীরে গলায়, চোয়াল ও মাথায় আঘাতের চিহৃ রয়েছে। হত্যাটি পরিকল্পিত, কে বা কাহারা তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে রেখেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দয়রামপুর গ্রামের আলেপ উদ্দিনের পুকুরে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে ঘটনাটি জানাজানি হলে মৃতদেহ দেখতে শতশত মানুষ ভীড় জমে। ঘটনাটি থানা পুলিশ কে অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, যুবকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। তার গলায়, চোয়াল ও মাথায় আঘাতের দাগ রয়েছে। আবার পরকিয়ার কারণে তাকে হত্যা করে কেউ পুকুরে লাশ ফেলে রাখতে পারে বলে অনেকের ধারনা। ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ সেখ নাসীর উদ্দিন বলেন, ঘটনাস্থল গিয়েছিলাম, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে। মামলার প্রস্ততি চলছে। ঘটনাটি তদন্ত চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১