বাংলাদেশের খবর

আপডেট : ০২ November ২০১৯

মাদক বিরোধী অভিযান

ফেঞ্চুগঞ্জে ৩ মাদকসেবী আটক

আটক প্রতীকী ছবি


সিলেটের ফেঞ্চুগঞ্জে পুলিশের অভিযানে ৩ মাদকসেবীকে আটক করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার মধ্যরাতে উপজেলার কর্মধা গ্রামের প্রবাসী আব্দুল হান্নানের নির্মানাধীন বাড়ীর ভীতরথেকে তাদের আটক করে।

আটক মাদকসেবীরা হলেন- উপজেলার ফরিদ পুর গ্রামের দিপু কুমার দে’র পুত্র দুলু কুমার দে (৩১) পশ্চিম ফরিদপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র শুয়েব মিয়া (২৯) একই গ্রামের আব্দুর রশীদের পুত্র জাফলু মিয়া (২৫)।

জানা যায়, শুক্রবার মধ্যরাতে ফেঞ্চুগঞ্জের ফেরিঘাটে পেট্রোলিংরত পুলিশ খবর পায় উপজেলার কর্মধা গ্রামের প্রবাসী আব্দুল হান্নানের নির্মানাধীন বাড়ীর ভীতরে কিছু মাদকসেবী মদ,গাজা ও ইয়াবার আসর বসিয়েছে। খবর পেয়ে ডিউটিরত পুলিশ সেখানে অভিযান চালিয়ে এই তিন মাদকসেবীকে আটক করে। আটকের পর আটকৃতদের ডাক্তারি পরীক্ষা করে মাদক গ্রহনের প্রমান পায় পুলিশ।

এই বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, আটককৃতদের মাদক আইনে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১