আপডেট : ০২ November ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আড়াই বছরের শিশুপুত্র রাফিকে গলাটিপে হত্যা করার কথা স্বীকার করেছে মা। ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মা ছেনোয়ারা বেগম। আর এঘটনাকে কেন্দ্র করে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শিশুটির মাকে আটক করে আদালতে হাজির করলে ঘটনার সত্যতা বেরিয়ে আসে। কিন্তু কী কারণে শিশু সন্তানকে হত্যা করেছে তা বলেনি মা ছানোয়ারা। তবে হত্যার কথা স্বীকার করে আদালতে কেঁদে ফেলেন ঘাতক মা। বিভিন্নসূত্রে জানাগেছে,অসুস্থ্য সন্তানটির সন্তানের চিকিৎসা ব্যয় মেটাতে ব্যর্থ হয়ে এমন কর্ম করে থাকতে পারেন মা সানোয়ারা বেগম।আবার অনেকের ধারনা,পরকীয়ায় লিপ্ত হয়ে এমনটা করতে পারেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। নিহত রাফি বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামের সৌদিআরব প্রবাসী ফারুক মিয়ার ছেলে। গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রূপসদী গ্রামের বাড়িয়াদহ বিলের কচুরিপানার নিচ থেকে রাফির লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার পরে শিশুটির মা ছেনোয়ারা বেগম অসুস্থতার ভান ধরলে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়ার জন্য বাঞ্ছারামপুর সরকারি হাসাপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বৃহস্পতিবার সুস্থ করে তাকে থানায় নেয়া হয়। বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, শিশুটির মা আদালতে নিজে হত্যার কথা স্বীকার করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১