আপডেট : ০৩ November ২০১৯
উপজেলার সুুরিরচালা আবদুল হামিদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের এক সভায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে তাকে বরখাস্তের সিদ্ধান্ত হয়। আজ রোববার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। অন্যদিকে প্রধান শিক্ষক কফিল উদ্দিন গত শনিবার বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত ও তার চাচাতো ভাই শাহীন মিয়ার বিরুদ্ধে সখীপুর থানায় অভিযোগ করেছেন। পরিচালনা পর্ষদের সভাপতি তারিকুল ইসলাম বিদ্যুত জানান, প্রধান শিক্ষক কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যালয়ের ১৫ লাখ টাকা নিজের হাতে রেখেছেন, ব্যাংক হিসাবের এক লাখ ৭০ হাজার টাকার কোনো বিল-ভাউচার না দিয়ে প্রশাসনিক আদেশ অবমাননা করেছেন। এ কারণে তাকে সভার সর্বসম্মতিক্রমে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষক কফিল উদ্দিন বলেন, সভাপতির চাপিয়ে দেওয়া নানা অনিয়মের সঙ্গে একমত হতে পারিনি বলেই আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করা হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১