বাংলাদেশের খবর

আপডেট : ০৫ November ২০১৯

কালিয়াকৈরে মোটরসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি


গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক চাঁপায় জিন্নাহ মিয়া (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার মর্ডান হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত জিন্নাহ মিয়া (১৫) জামালপুর জেলার ইসলামপুর উপজেলার তাত্তাপাড়া এলাকার আবু তাহের মিয়ার পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার এলাকায় সন্ধ্যার দিকে এক মোটরসাইকেলে চালক ও একজন আরোহী নিয়ে সফিপুর বাজার এলাকা থেকে চন্দ্রার দিকে যাচ্ছিল । এসময় মোটরসাইকেলটি সফিপুর বাজার মর্ডান হাসপাতালের সামনে পৌছালে (ঢাকা মেট্রো ট-২২-৯৯৩১)একটি ট্রাক পাশ কাটিয়ে যাওয়ার সময় পাশে থাকা রাস্তার পিলারের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের চালক ও পিছনে থাকা আরোহী রাস্তায় ছিটকে পরে যায় এবং ওই ট্র্রাকের নিচে মোটরসাইকেল আরোহী চাঁপা পরে ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে, থানায় নিয়ে আসে। সালনা হাইওয়ে থানার সার্জেন্ট শুভ বলেন পরিবারের স্বজনদের অনুরোধে ময়না তদন্ত্র ছাড়া লাশ হস্তন্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১