আপডেট : ০৫ November ২০১৯
হবিগঞ্জের মাধবপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে ২ বেকারি’র মালিক কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। আজ মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার উপজেলার কররা এলাকার দারুল গাউছিয়া ও তেলিয়াপাড়া বনলতা বেকারিতে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে দুটি বেকারির মালিক কে ৩০ হাজার টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার(ভুমি) আয়েশা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন , ভোক্তা অধিকার আইনে দুটি বেকারি কে জরিমানা করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১