আপডেট : ০৬ November ২০১৯
অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র ও বিএনপি নেতা প্রয়াত সাদেক হোসেন খোকার প্রতি সম্মান প্রদর্শন করে আগামীকতাল বৃহস্পতিবার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আর বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকাল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে খোকার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এ দিন করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনসহ আঞ্চলিক কার্যালয়সমূহ বন্ধ থাকবে। ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, অবিভক্ত সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে তার প্রতি সম্মান প্রদর্শন করে করপোরেশনের প্রচলিত নিয়ম অনুযায়ী অফিস ছুটি ঘোষণা করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে মারা যান। তার বয়স হয়েছিল ৬৭।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১