বাংলাদেশের খবর

আপডেট : ০৮ November ২০১৯

চাঁদপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী আটক


র‌্যাবের অভিযানে চাঁদপুরের শাহরাস্তির উনখিলা গ্রাম থেকে ২২শ’ পিস ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টায় র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের এএসপি মোঃ মহিতুল ইসলামের নেতৃত্বে অভিযানে লাভলী আক্তারের (২৫)বসতঘর থেকে ইয়াবা উদ্ধার করা হয়। আটক লাভলী ঐ বাড়ির মোঃ আব্দুর রহিমের স্ত্রী। এ সময়ে তার কাছ থেকে ১টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে তারা জেনেছে, আটক লাভলী আক্তার শাহরাস্তি থানার স্থায়ী বাসিন্দা। সে দীর্ঘদিন যাবত শাহরাস্তি থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। জব্দকৃত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রাখার কথা স্বীকার করেছে লাভলী।

এ বিষয়ে আটক আসামির বিরুদ্ধে শাহরাস্তি থানায় মামলা দায়ের করা হবে জানানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১