বাংলাদেশের খবর

আপডেট : ০৮ November ২০১৯

মহেশপুরে সীমান্তে ফের বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে  সুমন (২৫) নামে এক বাংলাদেশি  নিহত হয়েছে।  আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে শ্যামকুড় গ্রামের সুমনসহ কয়েকজন চোরাকারবারী ভারতে গরু আনতে যায়। পাখি উড়া গ্রাম থেকে গরু নিয়ে ফেরার পথে শুক্রবার ভোরে  কাটা তারের গেট পার হওয়ার সময় ভারতের পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে কয়েক রাউন্ড গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলেই সুমন মারা যায়।

উল্লেখ্য, গত ৪নভেম্বর মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত দিয়ে বাউলি গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে আব্দুর রহিম ভারতে কাটাতার কেটে গরু আনতে গেলে ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে।  ঘটনার ৫ দিন পার হলেও বিএসএফ সদস্যরা নিহতের  লাশ ফেরত দেয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১