আপডেট : ০৯ November ২০১৯
পটুয়াখালীর কুয়াকাটার ঝাউ বাগান সংলগ্ন সৈকতে এক যুবকের মৃতদেহ ভেসে এসেছে। শনিবার দুপুর দুইটার দিকে সাগরের জোয়ারে মৃতদেহটি ভেসে এসে বালু চরে আটকা পড়ে। স্থানীয়রা মৃতদেহটি দেখে মহিপুর থানা পুলিশকে খবর দেয়। মৃতদেহ ভেসে আসার খবর পেয়ে কুয়াকাটা পৌর মেয়র আঃবারেক মোল্লা সহ স্থানীয়রা ছুটে যায়। স্থানীয়রা ধারনা করছেন গত শুক্রবার সকালে সাগরে ট্রলার থেকে পড়ে নিখোঁজ জেলে বেল্লাল হোসেনের মৃতদেহ হতে পারে। মহিপুর থানার ওসি সোহেল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মৃতদেহটি ট্রলার থেকে পড়ে নি্খোঁজ জেলের হতে পারে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১