আপডেট : ১১ November ২০১৯
বগুড়ার শেরপুরের থানা পুলিশের আয়োজনে নতুন সড়ক পরিবহন আইনের লিফলেট চালকদের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকাল ৪টায় ঢাকা-বগুড়া মহাসড়কে ধুনটমোড় এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় চালক ও হেলপারদের নির্ধারিত বাস স্টপেজে বাস থামানো, চলন্ত অবস্থায় বাসের দরজা বন্ধ রাখা, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি না চালানো, গাড়ি চালানোর আগে গাড়ির অন্যান্য কাগজপত্র সঠিক আছে কি না তা দেখে নেয়া, মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি না চালানো, ঘুমঘুম চোখে গাড়ি না চালানোসহ বিভিন্ন বিষয় মেনে চলার জন্য তাদের আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পুলিশ সুপার (বিপিএম-বার) মোঃ আলী আশরাফ ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান, উপজেলা ভাইচ চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, শেরপুর থানা পুলিশ পরিদর্শক (দতন্ত) বুলবুল ইসলাম, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বাবী ডাবলু, শেরপুর ট্রাফিক ফাঁড়ির টিআই জাহিদ হোসেন, শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন-উর-রশিদ, সার্জেন্ট ওমর ফারুক, মুঞ্জুরে মাওলা, এসআই আতোয়ার, শহিদুল ইসলাম প্রমূখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১