বাংলাদেশের খবর

আপডেট : ১১ November ২০১৯

তাড়াশে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


সিরাজগঞ্জের তাড়াশে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার উপজেলা যুবলীগের আয়োজনে র‌্যালী শেষে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হক, সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১