আপডেট : ১৩ November ২০১৯
কক্সবাজার থেকে ঢাকায় মাছ নিয়ে যাওয়ার সময় ট্রাক খাদে পড়ে চালানদার ও ট্রাক চালকের সহকারী নিহত হয়েছে। আজ বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই ব্যক্তির মধ্যে মাছের চালানদার সৈয়দ হোসেন (৩৫) কক্সবাজার জেলার সদর বাহার চরা এলাকার মতিউর রহমানের ছেলে। ট্রাকের হেলপারের (২৫) পরিচয় পাওয়া যায়নি। কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার এস আই সাইফুল ইসলাম জানান, মহাসড়কের কোরপায়ে একটি মাছ ভর্তি ট্রাক খাদের পড়ে মাছের চালানদার ও হেলপার নিহত হয়। কক্সবাজার থেকে মাছগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। নিহত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে কোনো ব্যক্তি আহত হয়নি। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে উদ্ধার করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১