বাংলাদেশের খবর

আপডেট : ১৪ November ২০১৯

এমপি’র বিরুদ্ধে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন


তাড়াশে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ।

আজ বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত নভেম্বর মাসের ১০ তারিখে একুশে টেলিভিশনে “হ্যালো লীডার” নামে একটি অনুষ্ঠানে এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজের কাছে উপস্থাপক জানতে চান ‘আপনার এলাকার মানুষ মেম্বারদের টাকা দেন, চেয়ারম্যানদের ঘুষ দেন বয়স্ক ভাতার কার্ড নিতে।’ জবাবে, এমপি তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখের নাম উল্লেখ করেন। ওই অনুষ্ঠানে কয়েকজন ভুক্তভোগীর স্বাক্ষাৎকারও প্রচার করা হয়। যাদের একজনও তার (চেয়ারম্যান মো. বাবুল শেখের) নাম বলেন নাই। ভুক্তভোগীরা রেজাউল নামে একজন ইউপি সদস্যর নাম প্রকাশ করেন। অথচ, রেজাউল নামে একজন ইউপি সদস্যও তাড়াশ সদর ইউনিয়ন পরিষদে নাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আকতারুজ্জামান, ছোলায়মান হোসেন, শ্রী ভুলন চন্দ্র, উষা রানী প্রমূখ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১